1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

যশোরের আ’লীগ নেতা শাহারুল ঢাকায় জনতার হাতে আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার

যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা শিশু মেলা থেকে তাকে আটক করে স্থানীয় জনতা শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমামুল হক। এদিকে, একই দিন যশোরে শাহারুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

শাহারুলের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, তিনি ওই এলাকায় চলাফেরা করতেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্থানীয় অনেকে জানতেন। এছাড়া তিনি প্রায়ই ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিতেন। ঢাকাতেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বুধবার যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার করতে যেয়ে দুইজন আটক হন। এ ঘটনায় বৃহস্পতিবার তিনিসহ১০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়।

ঢাকা শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ ইমামুল হক বলেন, হঠাৎ খবর আসে স্থানীয় জনতা নাশকতার পরিকল্পনা করছিল—এমন সন্দেহে একজনকে আটক করেছে। পরে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব  বলেন, আমরা মাত্র খবর পেয়েছি। সংশ্লিষ্ট থানা আমাদের জানিয়েছে। তবে, তার বিরুদ্ধে নতুন মামলা হবে কি না বা যশোরের মামলায় তাকে আটক দেখানো হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews