1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

সুন্দরবনে রাস উৎসবে বন বিভাগের পতাকা লাগিয়ে হরিন শিকার, আটক ৭

  • আপডেট টাইম : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের রাস উৎসবকে কেন্দ্র করে একদল শিকারি ট্রলারে বন বিভাগের পতাকা লাগিয়ে হরিন শিকারের সময় ৭ শিকারী কে আটক করে বনরক্ষীরা। শনিবার ২ নভেম্বর রাত সাড়ে বারোটার দিকে স্মার্ট টিমের সদস্যরা তাদের আটক করে।
টিম লিডার দিলীপ কুমার মজুমদার বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল সংলগ্ন এলাকায় শিকারের উদ্দেশ্যে পেতে রাখা ১০০টি হাঁটা ফাঁদ ও দুটি ট্রলার যাতে বনবিভাগের পতাকা উড়ানো ছিল যা জব্দ করা হয়েছে। এসময় বনরক্ষীরা ওই এলাকা থেকে সাত শিকারী কে আটক করে এরা হলেন, মুজিবুর রহমান, মনোজ পাল ,আলী হোসেন ,তামিম খান, মোজাম্মেল শেখ, মুসাক আলী ও মল্লিক জাহিদ। এদের মধ্যে ৬ জনের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে এছাড়া বাকি একজনের বাড়ি বাগেরহাটের মংলা উপজেলায় বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে বন বিভাগের আইনে মামলা দায়ের করে বাগেরহাট কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে পূর্ব সুন্দরবনের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, রাস উৎসবের সময় সুন্দরবনে প্রচুর মানুষ আসে, সেই সুযোগে শিকারির উদ্দেশ্যে শিকারি চক্র বনের মধ্য প্রবেশ করে। তবে আমাদের স্মার্ট টিম সক্রিয় থাকায় তাদের আটক করা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews