1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

নতুনকুঁড়ি প্রতিযোগিতায় যশোরের সাবিক সাদত কৌতুকে চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২০২ বার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় শিশুতোষ প্রতিযোগিতা ‘নতুনকুড়ি’-এর কৌতুক ‘ক’ শাখায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোরের কৃতি সন্তান সাবিক সাদত। সোমবার বাংলাদেশ টেলিভিশন ভবনের ৪নম্বর স্টুডিওতে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে শীর্ষ ৫ প্রতিযোগীর মুখোমুখি হয়ে সে এই সাফল্য লাভ করে।
শেষ বিকেলে ফলাফল ঘোষণার পর সাবিককে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। তার এই বিজয়ে যশোরসহ তার পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
চ্যাম্পিয়ন সাবিক সাদত দৈনিক লোকসমাজের চিফ রিপোর্টার হাবিবুর রহমান এবং শারমিন আক্তার শিউলী-এর একমাত্র সন্তান। সাবিকের এ অর্জন তার পরিশ্রম, মেধা এবং কৌতুক পরিবেশনায় তার সহজাত প্রতিভারই প্রমাণ। দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সাবিক তার জন্মস্থান যশোর এবং পরিবারকে এক বিশেষ সম্মান এনে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews