
নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা:
নেছারাবাদে সৎ ভাইয়ের হামলায় বোন তাজেলের ঘরের আসবাবপত্র ভাংচুর ও লুট-পাটের অভিযোগ উঠেছে ভাই জাকারিয়ার বিরুদ্ধে। বুধবার (৫ নভেম্বর) ভোররাতে উপজেলার কামারকাঠী গ্রামে ওই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, জাকারিয়ার বোন ঘরে একা থাকায় স্থানীয় জাহিদ নামের এক যুবক বোন তাজেলের ঘরে বসবাস করত।
তাদের বাসায় জাহিদের আশা যাওয়া পছন্দ করতো না ভাই জাকারিয়া। যার ফলে বোনের প্রতি ক্ষুব্ধছিল। ভোর রাতে জাহিদকে বাড়িতে দেখে গালিগালাজ কারে জাকারিয়া। রাগের বশবর্তী হইয়া বোনকেও গালিগালাজ করে এবং দরজা ভাঙার চেষ্টা করে।
তার বোন ভয় পেয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে যায়। পরে জাকারিয়া ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে টিভি, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। পরে সুকেসে থাকা টাকা এবং স্বর্ন লুট ও হুমকির অভিযোগ করে। জাকারিয়ার ভাগিনা আকবর হোসেন বলেন, আমি বাড়িতে থাকিনা মা বয়স্ক মানুষ ঘরে একা থাকতে ভয় পায়। তাই জাহিদ ছেলেটা আমাদের বাসায় থাকতো এবং মা ছেলেটিকে ভালো জানতো এটাই হলো আমার মায়ের অপরাধ।
জাকারিয়া প্রায় সময় মায়ের সাথে ঝগড়া-বিবাদ করত। রাত তিনটার দিকে আমার ঘরের দরজা ভেঙে টিভি-ফ্রিজসহ মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করেছে এবং ঘরে থাকা ১ লক্ষ ৪০ হাজার টাকা পয়সা ২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ বিষয়ে বোনের ঘরে ভাংচুর এর কথা শিকার করে জাকারিয়া বলেন, আমার বোন ঘরে বসে বাহিরের ছেলে মেয়ে নিয়ে লুডু খেলে।
অনেকবার নিষেধ করেছি কিন্তু শোনেনা, বাড়ির ছেলে মেয়েরা বড় হয়েছে একটা দূর্ঘটনা ঘটতে পারে। তাই রাগ হয়ে ভাংচুর করেছি তবে এটা আমার ঠিক হয়নি। এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বনি আমিন বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply