1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক দম্পতি নিহত

  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার

মণিরামপুর প্রতিনিধি : মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় প্রভাষক রণজিৎ কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া দাস (৪০) নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের বাকোশপোল বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রণজিৎ দম্পতি উপজেলা চাঁদপুর গ্রামের বাসিন্দা।
প্রতিবেশী সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, বেলা ১২ টার দিকে রণজিৎ ও তার স্ত্রী একই মোটরসাইকেলে মনিরামপুর বাজার থেকে রোহিতার উদ্দ্যেশে রওনা হয়। পথিমধ্যে বাকোশপোল বাজারে পৌচ্ছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে ধাক্কা লাগে গুরুত্বর আহত হন। স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজের নেয়ার পর চিকিৎসকরা তাদের মৃত্যু ঘোষনা করেন।
জানা যায়, নিহত রণজিৎ উপজেলার ইয়ার ভাইচ মুক্তিযোদ্ধা মহিলা কলেজের প্রভাষক এবং তার স্ত্রী পাপিয়া জনস্বাস্থ্য প্রকৌশলীর অফিস সহকারী।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews