1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

মির্জা ফখরুলের আগমন ঘিরে মণিরামপুরে শুভেচ্ছা মিছিল ও গণসংযোগ

  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার

মণিরামপুর প্রতিনিধি :
বিএনপির মহাসচিব  ফখরুল ইসলাম আলমগীরের যশোর আগমনকে স্বাগত জানাতে মণিরামপুরে বিএনপির শুভেচ্ছা মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ অ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
মিছিলটি মণিরামপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, মহাসচিবের যশোর আগমন আমাদের জন্য নতুন অনুপ্রেরণা। তাঁর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে।”
নেতাকর্মীরা বিএনপির চলমান আন্দোলনকে বেগবান করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews