1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

কনটেন্ট ক্রিয়েটর বিকে লিটনের লুটকৃত মালামালসহ আটক ২

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার

যশোর প্রতিনিধি : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বিকে লিটনের ব্যবসা প্রতিষ্ঠান বিকে ফ্যাশনের পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে চম্পট দিয়েছিল একটি চক্র। তবে শেষ রক্ষা হয়নি তাদের। কোতোয়ালি থানা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে রাত নয়টার পর ঝিকরগাছার নওয়াপাড়া মাঠপাড়া এলাকা থেকে রাজশাহীর আপন চন্দ্র নামে একজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ভোরে কুষ্টিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে খোয়া যাওয়া মালামাল উদ্ধার করা হয়। এ সময় কার্তিক চন্দ্র নামে আরও একজনকে আটক করা হয়।
বিকে লিটন জানান, বুধবার দুপুরে এজেআর কুরিয়ার সার্ভিস থেকে তার এক কর্মী একটি রিকশায় বস্তাভর্তি পণ্য নিয়ে দোকানের দিকে যাচ্ছিলেন। পালবাড়ি মোড় পৌছালে এমন সময় রিকশাচালক শিমুল তার কর্মীকে রিকশা থেকে একটু নামতে বলেন। কর্মী নামতেই তার ওপর হামলা চালায় আরও কয়েকজন। এরই মধ্যে রিকশা নিয়ে চম্পট দেন চালক শিমুল। পরে তাদের সহযোগীরাও সটকে পড়ে।
তিনি জানান, ঘটনাটি সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানা পুলিশ ও পরিচিতদের অবহিত করলে পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি নেয় এবং তাৎক্ষণিক অভিযান শুরু করে। তারই ধারাবাহিকতায় দুই আসামিকে আটক ও খোয়া যাওয়া মালামাল উদ্ধার করা হয়। তিনি পুলিশ প্রশাসনসহ তার শোভাকাঙ্খিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে অভিযানে থাকা এসআই মোফাজ্জেল হোসেন জানান, মূলত এটি একটি সংঘবদ্ধ চক্র। দুইজনকে আটক করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত শিমুল নামে আরও একজন পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে। বিস্তারিত পরে জানানো হবে। ঘটনায় দুইজন আটক, মালামাল উদ্ধার
যশোর প্রতিনিধি
দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বিকে লিটনের ব্যবসা প্রতিষ্ঠান বিকে ফ্যাশনের পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে চম্পট দিয়েছিল একটি চক্র। তবে শেষ রক্ষা হয়নি তাদের। কোতোয়ালি থানা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে রাত নয়টার পর ঝিকরগাছার নওয়াপাড়া মাঠপাড়া এলাকা থেকে রাজশাহীর আপন চন্দ্র নামে একজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ভোরে কুষ্টিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে খোয়া যাওয়া মালামাল উদ্ধার করা হয়। এ সময় কার্তিক চন্দ্র নামে আরও একজনকে আটক করা হয়।
বিকে লিটন জানান, বুধবার দুপুরে এজেআর কুরিয়ার সার্ভিস থেকে তার এক কর্মী একটি রিকশায় বস্তাভর্তি পণ্য নিয়ে দোকানের দিকে যাচ্ছিলেন। পালবাড়ি মোড় পৌছালে এমন সময় রিকশাচালক শিমুল তার কর্মীকে রিকশা থেকে একটু নামতে বলেন। কর্মী নামতেই তার ওপর হামলা চালায় আরও কয়েকজন। এরই মধ্যে রিকশা নিয়ে চম্পট দেন চালক শিমুল। পরে তাদের সহযোগীরাও সটকে পড়ে।
তিনি জানান, ঘটনাটি সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানা পুলিশ ও পরিচিতদের অবহিত করলে পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি নেয় এবং তাৎক্ষণিক অভিযান শুরু করে। তারই ধারাবাহিকতায় দুই আসামিকে আটক ও খোয়া যাওয়া মালামাল উদ্ধার করা হয়। তিনি পুলিশ প্রশাসনসহ তার শোভাকাঙ্খিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে অভিযানে থাকা এসআই মোফাজ্জেল হোসেন জানান, মূলত এটি একটি সংঘবদ্ধ চক্র। দুইজনকে আটক করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত শিমুল নামে আরও একজন পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে। বিস্তারিত পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews