1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

যশোরে সাবেক এমপি পীযুষ কান্তি ভট্টাচার্য্যের জীবনাবসান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার

নিজস্ব প্রতিবেদক : চিরবিদায় নিলেন যশোরের কৃতি সন্তান, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য, সাবেক এমপি অ্যাডভোকেট পিযুষ কান্তি ভট্টাচার্য্য। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে যশোর শহরের বেজপাড়ার ভাড়া বাড়িতে তার মৃত্যু হয়।
যশোরের রাজনীতিতে সততার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন অ্যাডভোকেট পীযুষ কান্তি ভট্টাচার্য্য। তিনি রাজনীতির সর্বোচ্চ স্থান, অর্থাৎ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েও অর্থ-বিত্ত-বৈভব অর্জন করেননি।
মৃত সুধীর কুমার ভট্টাচার্য্য ও মৃত ঊষা রানী ভট্টাচার্য্যরে সাত সন্তানের প্রথম সন্তান পীযূষ কান্তি ভট্টাচার্য্য ১৯৪০ সালের ১ মার্চ যশোর জেলার মণিরামপুর থানার পাড়ালা গ্রামে জন্মগ্রহণ করেন। ৪ ভাই, ৩ বোন। বড় বোন সবিতা ভারতের বিহারে থাকেন, মেজ বোন কবিতা মারা গেছেন, ছোট বোন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক পরিতোষ সরকারের স্ত্রী, বর্তমানে অবসর জীবনে দু’জনে ঢাকাতে অবস্থান করছেন। মেজ ভাই স্বপন কুমার ভট্টাচার্য্য সাবেক মন্ত্রী ছিলেন। সেজ ভাই অরুণ কুমার ভট্টাচার্য্য মুক্তিযোদ্ধা এবং সফল আইনজীবী ছিলেন। তিনি আকস্মিক মৃত্যুবরণ করেন। ছোট ভাই বরুণ ভট্টাচার্য্য গ্রামে বসবাস করেন।
স্বাধীনতার পর থেকে সর্বশেষ ঘোষিত যশোর জেলা আওয়ামী লীগের কমিটির তিনি সহ-সভাপতি ছিলেন। এছাড়া ২০১৬ সালে তিনি কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত হন। যশোর শহরের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে ছিলেন যুক্ত। উদীচী, সুরধুনী, পুনশ্চ, যশোরের উপদেষ্টা ছিলেন। সামাজিক মানুষ হিসেবে তিনি জাতীয় সংসদের সদস্য থাকাকালীন কেশবপুরে ১২টি এবং মণিরামপুরে ২৫টি প্রাইমারি স্কুল গড়ে তোলেন। সেখানে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে যাবতীয় কার্যাদি তিনিই সম্পন্ন করেন। তার গ্রামের স্কুল গোপালপুর স্কুলের বিজ্ঞানাগারে সেই সময় লক্ষাধিক টাকার যন্ত্রপাতি এবং মণিরামপুর কলেজেও একই পরিমাণ অর্থ দিয়ে বিজ্ঞানাগার আধুনিকায়নে সহযোগিতা করেন। মণিরামপুরে হাসপাতাল, টেলিফোন এক্সচেঞ্জ, বিদ্যুৎ প্রভৃতি অবকাঠামোগত উন্নয়নে তিনি সেসময় ভূমিকা পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বেজপাড়ায় স্ত্রী মনিকা ভট্টাচার্য্যকে নিয়ে বসবাস করতেন।
পীযুষ কান্তি ভট্টাচার্য্যের দুই ছেলে, দুই মেয়ে সকলেই যশোরের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। বড় ছেলে বাবলু ভট্টাচার্য্য চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত ঢাকাতে থাকেন। ছোট ছেলে পার্থ এবং ছোট মেয়ে তাপসী সুইডেনে থাকেন। আর বড় মেয়ে যশোরের অন্যতম আবৃত্তিকার তপতী, স্বামী সন্তান নিয়ে কোলকাতাতে আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews