1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

সুন্দরবনে রাস উৎসবে পূণ্যার্থী সেজে হরিণ শিকার, ফাঁদসহ ৩২ শিকারী আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে রাস উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার পূণ্যার্থীর আগমনের সুযোগে হরিণ শিকারী চক্র‌ সুন্দরবনে ঢুকে পড়ে। বনরক্ষীরা সক্রিয় থাকায় ৫ নভেম্বর বিকাল থেকে ৬ থেকে নভেম্বর ভোর রাত পর্যন্ত সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মেহের আলী ও আলোর কোলের কুতুবখাল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফাঁদসহ ৩২ হরিণ শিকারীকে দুইটি টলারসহ আটক করে বনরক্ষীরা। এটাই এ যাবৎ কালের মধ্যে সবচেয়ে বড় অভিযান বলে বনরক্ষীরা দাবি করেছেন।
শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান জানায়, গোপন সংবাদে জানতে পারে রাস উৎসবে আসা পুণ্যার্থীর মধ্যে বড় ধরনের একটি চক্র সুন্দরবনে হরিণ শিকারে ফাঁদ নিয়ে ঢুকে পড়েছে। পরে শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের টিম লিডার দিলীপ মজুমদার ও দুবলা টহল ফাঁড়ির এট্যাস্ট অফিসার মোস্তাকিন এর নেতৃত্বে বনরক্ষীদের দুইটি দল যৌথভাবে শরণখোলা রেঞ্জের মেহের আলী ও আলোর কোলের কুতুবখালী এলাকায় অভিযান চালায়। এ সময় ট্রলারে থাকা বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ সহ ৩২ হরিণ শিকারীকে আটক করে। এরা হলেন, খুলনার বটিয়াঘাটা , ডুমুরিয়া ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকার অমিত সরকার (৩২), দেবপ্রসাদ (৪২), তন্ময় সরকার (২০) ,সরোজিৎ (২১) ,রাহুল সরকার (২৫), সোহাগ মন্ডল (২৫), তরুণ মল্লিক (২৫) সুপ্রভাত মন্ডল (২৮) সুজয় সর্দার (৪৪) সিদ্ধার্থ বৈরাগী (৪২), সুব্রত (৩১), ধীরথ বিশ্বাস (৪০), মাদপ গোলদার (৪০), অয়ন বৈরাগী(১৯), সদানন্দ সরকার (২৫), দিপু বৈরাগী (২৫), অমিয় বৈরাগী( ৪০), অমিত সরকার (৩৫) অনুপ বিশ্বাস (২৬), সুশান্ত (৪৫), ধীমান বৈরাগী (২৫), কার্তিক (৫২), সুজয় রায় (২১),সঞ্জয় মণ্ডল (৪৫), সমার্থক রায় (৩১),অন্তু মন্ডল(২৫), পঞ্চানন গোলদার (৩৪), তন্ময় গোলদার (৩৩), নরেশ ধর (৪২) ও অংশুশ্রী রায়(২৪) দাকোপ খুলনা।
আটকৃত বিরুদ্ধে বন বিভাগের আইনে মামলা দায়ের করে বাগেরহাটে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে এ পূর্ব সুন্দরবনের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রাস উৎসবে আগত পূর্নার্থীদের মধ্যে লুকিয়ে থাকা হরিণ শিকারী চক্রকে বনরক্ষীরা সজাগ থাকায় আটক করা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews