1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

জামিনে বেরিয়ে ফের হুমকি-ধামকি, জীবনাশঙ্কায় অসহায় নারী

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার

যশোর প্রতিনিধি : স্বপ্না রানী ঘোষ (৫৫) নামে এক অসহায় নারীকে মারধরের পর জামিনে বের হয়ে আসামিরা ফের হুমকি ধামকি দিচ্ছেন বলে অভিযোগ মিলেছে। বর্তমানে ওই নারী জীবনাশঙ্কায় রয়েছেন।

শুক্রবার ( ৭ নভেম্বর) সকালে আসামিরা যশোর সদরের লেবুতলা ইউনিয়নের বীরনারায়ণপুর গ্রামে তার বাতে গিয়ে হুমকি ধামকি দেন।

স্বপ্না রানী ঘোষের মেয়ে ফাল্গুনী ঘোষ জানান, গত ২ নভেম্বর রাতে পূর্ব শত্রুতার জেরে তার শাশুড়ি স্বপ্না রানী ঘোষকে একই এলাকার তিন ভাই চিত্ত ঘোষ, মদন ঘোষ, মোহন ঘোষ এবং তাদের দুই ছেলে সজীব ঘোষ ও স্বরূপ ঘোষসহ নারীরা লাঠিসোটা, লোহার রড ইত্যাদি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেন। ওই সময় তার কাছ থেকে সোনার গহনা, মোবাইলফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

সেইরাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এবং রাতেই তারা যশোর কোতোয়ালি থানার পুলিশকে বিষয়টি অবহিত করেন।

পরদিন ৩ নভেম্বর মারপিট ও লুটের ঘটনায় তাদের নামে মামলা করা হয়। মামলা নম্বর ১৪/০৩.১১.২০২৫।

এদিকে, আসামিরা আদালত থেকে জামিনে বের হয়ে শুক্রবার সকাল ১১ টার দিকে ফের স্বপ্না রানীর উপর চড়াও হন। তাদের সাথে বাইরের লোকজনও ছিল। অসহায় ওই নারী এখন জীবনাশঙ্কায় রয়েছেন।

স্বপ্না রানী ঘোষ যশোর সদরের লেবুতলা ইউনিয়নের বীরনারায়ণপুর গ্রামের জগদীশ ঘোষের স্ত্রী। জগদীশ ঘোষ পেশাগত কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকেন। বাড়িতে অন্য কেউ না থাকায় আসামিরা তার বড় ধরনের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews