1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

কালীগঞ্জে বিএনপির সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি

  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২০৮ বার

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালনে সমাবেশ ও র‌্যালি করেছে উপজেলা বিএনপি। কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্দ্দেশনায় শনিবার বিকালে শহরের ভূষণস্কুল মাঠে সমাবেশে বাদ্য যন্ত্র নিয়ে হাজার হাজার নেতাকর্মী সমর্থকেরা অংশ নেয়।

কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে এ সমাবেশে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন- আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু ও পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম তোতাসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন করে দেশকে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমাদের নেতা সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বেই এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। সমাবেশ শেষে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের জনতা মোড়ে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews