
যশোর প্রতিনিধি : উদ্ভাবন এবং উদ্ভাবকদের সবচেয়ে বড় আসর ‘ইনোভেশন ওয়ার্ল্ড কাপ’। এবছর ‘ইনোভেশন ওয়ার্ল্ড কাপ-২০২৫’ এ সারাদেশ থেকে প্রায় তিন শতাধিক সায়েন্স প্রজেক্ট এর মধ্যে টিম ‘ইয়াভ’ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে পান চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ যা ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে। সেই সাথে দলের তিন সদস্য দিপান্বিতা রায়, সাইফ আনাম ও প্রমি কে ব্রোঞ্জ মেডেল এবং ফাইনালিস্ট ট্রফি প্রদান করা হয়। ইয়াভ ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোহিত রায় জানান,ইয়াভ এর এই অর্জন যশোরবাসী তথা যশোরের সকল শিক্ষার্থীকে বিজ্ঞানের অগ্রযাত্রায় অনুপ্রাণিত করবে এবং এই অর্জনে আমরা গর্বিত। শুক্রবার ড্রিমস অব বাংলাদেশ এর আয়োজনে রাজধানীর খিলগাঁও সরকারি কলোনি স্কুল ও কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এই আয়োজন। আয়োজনে উপস্থিত ছিলেন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিডির উপদেষ্টা আরিফুল ইসলাম অপু, ড্রিমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মাহাদীর ইসলাম, ইভেন্ট ইনচার্জ মাহাদী হাসান, খিলগাঁও সরকারি কলোনি স্কুল ও কলেজ এর অধ্যক্ষ জহিরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply