
মাসুম মির্জা ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৭ ব্রাহ্মণবাড়ীয়া ৫ নবীনগর আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পক্ষ থেকে মনোনয়ন পেলে এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ সমাজসেবিকা, সাংবাদিক, উদ্যোক্তা সাবিনা ইয়াসমিন পুতুল।
সাবিনা ইয়াসমিন পুতুল সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায় তিনি উপজেলার আলমনগর গ্রামের সন্তান, তার স্বামীর বাড়ি লাউরফতেহ পুর ইউনিয়নের আহমেদ পুরে, স্বামী প্রবাসী ব্যবসায়ী, এ বিষয় এ অনেকের সাথে কথা বলে জানা যায় সাবিনা ইয়াসমিন পুতুল গেলো উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়েছিলেন,যদি প্রার্থী হয় খারাপ হবে না নির্বাচন করার অধিকার সবার আছে।
এ বিষয় এ সাবিনা ইয়াসমিন পুতুল বলেন আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়েছি, ঐ সময় কারচুপি করে আমাকে হারানো হয়েছে তবে সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছি, এবং এখন আবারও সাধারণ জণগণের ভালোবাসা পাচ্ছি তাদের উৎসাহ পেয়ে আমি আবারও নির্বাচন করতে আগ্রহী হয়েছি, আমি অসহায় মানুষের পাশে সবসময় ছিলাম এবং থাকবো, এ সময় তিনি আরো বলেন ৫ আগষ্টের আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি, আমি নবীনগর উপজেলা সমন্নয়ক অভিভাবক প্রতিনিধি হিসেবে ছিলাম, এখন ও ছাত্রদের গড়া জাতীয় নাগরিক পার্টি( এনসিপি) কে সমর্থন করি, যদি এনসিপি থেকে আমাকে মনোনয়ন দেন তাহলে ২৪৭ ব্রাহ্মণবাড়ীয়া ৫ নবীনগর আসন থেকে নির্বাচন করবো, আমি আশা রাখি ভালো সারা পাবো আপনারা আমার জন্য দোয়া করবেন।
Leave a Reply