1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

যবিপ্রবি কর্মচারীবৃন্দের সাথে উপাচার্যের মতবিনিময় সভা

  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার

যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (যবিপ্রবি) একটি যুগোপযোগী আধুনিক ও কর্মচারীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দের সাথে উপাচার্যের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্মচারীবৃন্দের বিদ্যমান বিভিন্ন দাবী-দাওয়া, সমস্যা ও তার সমাধানের উপায়সমূহ নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

৯ নভেম্বর রবিবার বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীবৃন্দের সাথে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কর্মরত থাকা অবস্থায় যারা মৃত্যু বরণ করেছেন তাঁর অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

যবিপ্রবি প্রশাসনের কর্ণধার অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ যবিপ্রবিতে কর্মরত কর্মচারীবৃন্দের বিভিন্ন দাবী-দাওয়া ও সমস্যা কথা মনোযোগ সহকারে শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে সেটির যথাযথ সমাধানের লক্ষ্যে আলোচনা করেন। উপাচার্য বলেন, সকল প্রকার প্রমোশন/আপগ্রেডেশন যথাযথ সময়ে হবে তাতে কোন সন্দেহ নাই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছে এবং কারো প্রতি কোন প্রকার বৈষম্য করা হবে না। আপগ্রেডেশনের প্রাপ্যতা অনুসারে দ্রুত সময়ে সকল প্রকার আপগ্রেডেশন বোর্ড আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সকলকে নিজ নিজ পেশাগত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করেন এবং এই বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও যুগোপযোগী বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে হাতে হাত মিলিয়ে কাজ করার আহবান জানান।

উপাচার্য তার বক্তব্যে আরো বলেন- যবিপ্রবি উপাচার্য দায়িত্ব গ্রহণের পরপরই যবিপ্রবির আইন ২০০১ অনুযায়ী শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী নীতিমালা যুগোপযোগী করা হয়েছে। নিয়োগ ও আপগ্রেডেশন প্রক্রিয়া গতিশীল করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বাছাই বোর্ড নতুনভাবে গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। যবিপ্রবি প্রশাসন নিয়োগ, পদোন্নতি, একাডেমিক কার্যক্রম, গবেষণা ও সকল বিষয় একই সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু একটি কুচক্রি ও স্বার্থান্বেষী মহল নিজেদের হীন স্বার্থে এ বিশ্ববিদ্যালয়কে পশ্চাৎপদ ও অস্থিতিশীল রাখতে সর্বদা তৎপর। এই কুচক্রি ও স্বার্থান্বেষী মহলকে প্রতিহত করতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিবারকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান।

কর্মচারীবৃন্দের সাথে উপাচার্যের এই মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব, উপ-রেজিস্ট্রার (একাডেমিক) নিত্যানন্দ পাল ও সহকারী রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মোঃ মাহমুদুন্নবীসহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews