1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

যশোরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার

যশোর প্রতিনিধি : যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় দিয়ে শুভ সূচনা করেছে সদর উপজেলা। রোববার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বিদেশী খেলোয়াড় সামিউল বুয়েটিনের হ্যাট্রিক গোলের সুবাদে শার্শা উপজেলাকে ৩-১ গোলে পরাজিত করে। অন্যদিকে বিজীত দলের পক্ষে সজিব একমাত্র গোলটি করেন।
দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা শুরু হয়। তবে প্রথমার্ধের খেলার ২৫ মিনিট পর্যন্ত উভয় দল জোরালে আক্রমনাত্ব ভঙ্গিতে খেলতে থাকে। এই সময়ের মধ্যে উভয় দলই গোলের সহজ সুযোগ হাত ছাড়া করে। তবে খেলার ২৭ মিনিটে বিদেশেী খেলোয়াড় সামিউল বুয়েটিনের গোলে ১-০ গোলের লিড নিয়ে এগিয়ে যায় সদর উপজেলা। প্রতিপক্ষ শার্শা উপজেলা ১-০ গোলে পিছিয়ে থেকে গোল পরিশোধের মাধ্যমে খেলায় সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলার ৪২ মিনিটে সামিউল বুয়েটিনের দ্বিতীয় গোল করে দলকে ২-০ গোলের লিড এনে দেয়। প্রথমার্ধের খেলায় ২-০ গোলের লিড নিয়ে অগ্রগামী থাকা সদর উপজেলা দ্বিতীয়ার্ধের খেলার শুরুতে আরও আক্রমনাত্বক ভঙ্গিতে খেলতে থাকে। খেলার ৪৮ মিনিটে সামিউল বুয়েটিন আরও একটি গোল করে নিজের হ্যাট্রিক পূর্ণ করার পাশাপাশি দলকে ৩-০ গোলের লিড এনে দেন। এদিকে প্রতিপক্ষ র্শার্শা ৩-০ গোলে পিছিয়ে থেকে খেলার অনেকটা ছন্দ হারিয়ে ফেলে। তবে খেলার ৫৬ মিনিটে সজীব দলের পক্ষে শান্তনা সূচক একটি গোল করেন। খেলার বাদ বাকি সময় দুই দল করতে না পারায় ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সদর উপজেলা।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ফিরোজ শাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, দৈনিক লোকসমাজের প্রকাশক ও টুর্নামেন্টের উপদেষ্টা কমিটির সদস্য শান্তনু ইসলাম সুমিত, টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির সদস্য সচিব মাহতাব নাসির পলাশ, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ। এদিকে খেলা চলাকালে মাঠে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ষড়যন্ত্র আর চক্রান্ত করে দেশের ক্রীড়াঙ্গনকে সুপরিকল্পিত ভাবে ধ্বংস করে দেশের যুবসমাজকে বিপদগামী করা হয়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এরপর থেকেই দেশের যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের এই টুর্নামেন্ট তারই অংশ। দেশের জনপ্রিয় খেলা ফুটবলকে মাঠে ফেরানোর আজকের এই উদ্যোগ। দেশের তরুন সমাজকে খেলার মাঠে ফেরানোর জন্য যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট তারই একটি উদাহরণ। খেলাধুলা মানুষকে শৃঙ্খলা শেখাতে সহায়তা করে। খেলা ধুলা মানুষকে আদর্শবান হতে সহায়তা করে। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে শান্তির প্রতীক পায়রা, বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় মনোমুগদ্ধকর ডিসপ্লে পরিবেশিত হয়। উল্লেখ্য জেলা প্রশাসন যশোরের আয়োজনে জেলার আটটি উপজেলা নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews