1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

শার্শা সীমান্তে ভারতীয় উইনসেরেক্স সিরাপ আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার

বেনাপোল প্রতিনিধি : সীমান্তে বিজিবির অভিযানে ৫০৭ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ আটক হয়েছে। মঙ্গলবার পৃথক অভিযানে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা যশোরের শার্শা উপজেলার কায়বা ও গোগা বিওপি এলাকা থেকে এ চালান আটক করেন।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, চোরাচালান ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিজিবির নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কায়বা বিওপি এলাকায় টহল দল মালিকবিহীন অবস্থায় ৩৮৯ বোতল এবং গোগা বিওপি এলাকায় পৃথক অভিযানে আরও ১১৮ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ আটক করে, যার মোট পরিমাণ দাঁড়ায় ৫০৭ বোতল। আটককৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট শার্শা থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, “মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানীসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকান্ড রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews