1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

কালীগঞ্জে দুই ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার

নিজস্ব প্রতিবেদক :
ঝিনাইদহের কালীগঞ্জে ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার কালীগঞ্জ পৌর এলাকার শিবনগরে অবস্থিত পিন্টু জামানের এইচ এম বি এম ব্রিকস ও ইশ্বরবা এলাকার আব্দুর রশিদ খোকন মিয়ার এ এম বি এম ব্রিকস এ অভিযান চালায় যশোর পরিবেশ অধিদপ্তরের টিম। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা এস্কেভেটর দিয়ে ইট পোড়ানো গোল প্রাচীর এবং স্থায়ী চিমনি ভেঙে গুড়িয়ে দেয়। এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, সরকারি বিধিমালায় পৌর এলাকার মধ্যে ইট ভাটা পরিচালনা করার নিয়ম নেই। গত ২৫ সেপ্টেম্বর তারা এসে পৌর এলাকার তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে শুধুমাত্র সিমানা প্রাচীর ভেঙে দিয়েছিল। এবং ভাটার মালিকদের কার্যক্রম বন্ধ রাখার নির্দ্দেশনা দিয়েছিল। কিন্তু ভাটা মালিকগণ সেই নির্দেশনা অমান্য করে অবৈধভাবে কার্যক্রম চালানোতে ওই দুটি ভাটা গুড়িয়ে দেওয়া হলো। তিনি বলেন, চলতি শীত মৌসুমে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।
অভিযানকালে যশোর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ডাইরেক্টর মুনতাসির রহমানসহ কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews