1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

বাঘারপাড়ায় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে যুবক নিহত, আহত ২

  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার

যশোর প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাঘারপাড়া-খাজুরা সড়কের আরিফ ভাটার পাশে নার্সারি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাঘারপাড়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ,বাঘারপাড়া দিক থেকে খাজুরাগামী একটি মোটরসাইকেল ঘটনাস্থলে পৌঁছালে খাজুরা বাজার থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি উল্টে যায় এবং এতে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিব হোসেন (২০) কে মৃত ঘোষণা করেন। আহত দুজন কাবিরুল ইসলাম (২৬) ও সুইট হাসান (২৭)হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত রাকিব হোসেন, আহত কাবিরুল ইসলাম ও সুইট হাসান তিনজনই যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া ইউনিয়নের আগড়া গ্রামের বাসিন্দা।

বাঘারপাড়া থানার ডিউটি অফিসার জানান, “ঘটনাটি দুঃখজনক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews