1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

যবিপ্রবিতে রসায়ন বিভাগের ১২তম জন্মদিনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার

যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের ১২তম জন্মদিন, নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে “রিদম অফ অক্সিজেন” শিরোনামে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে কেক কাটা, সেমিনার, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.মোঃ আব্দুল মজিদ। তিনি বলেন,“শিক্ষার্থীদের শুধু অ্যাকাডেমিক পড়াশোনা নয়, সৎ, যোগ্য ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষা গ্রহণ করতে হবে। তোমরাই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবে।”

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল হাসনাত। তিনি শিক্ষার্থীদের পেশাগত উন্নয়ন ও গবেষণার বিভিন্ন সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডিন ও রসায়ন বিভাগের সভাপতি ড. মোঃ কোরবান আলী। বিশেষ অতিথি ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। আরও বক্তব্য দেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও অনুষ্ঠানের সাংগঠনিক সম্পাদক ড. সুমন চন্দ্র মোহন্ত।

আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুর রউফ সরকারসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষার্থী মহসিন জিম ও তাকিয়া জামান। সন্ধ্যায় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews