1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সুন্দরবনে পর্যটন ব্যবসায়ী ও বোট মালিকদের দুই সপ্তাহের আলটিমেটাম

  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার

মোংলা প্রতিনিধি : সুন্দরবনের পর্যটন ব্যবসায়ী ও বোট মালিকদেরকে দুই সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন স্থানীয় প্রশাসন। নির্দিষ্ট এ সময়ের মধ্যে বোট মালিকেরা প্রশাসনের দেওয়া শর্ত পূরণে ব্যর্থ হলে নেওয়া হবো কঠোর পদক্ষেপ।

মূলত সুন্দরবন ভ্রমণে গিয়ে বোট উল্টে নদীতে পড়ে আমেরিকা প্রবাসী ও বাংলাদেশ বিমানের সাবেক পাইলট রিয়ানা আজাদের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে প্রশাসন। শনিবার বোট উল্টে নিখোঁজ হয় রিয়ানা, এরপর সোমবার তার মরদেহ উদ্ধার হয়।

পর্যটনবাহী বোট উল্টে নারী পর্যটক নিহতের ঘটনার পর বুধবার সকালে মোংলার ফেরিঘাট, পশুর চ্যানেল ও করমজল পর্যটন কেন্দ্রে অভিযান চালায় কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ, নৌপুলিশ, উপজেলা প্রশাসন ও নৌপরিবহন অধিদপ্তর। দিনভর অভিযানকারীরা বিভিন্ন পয়েন্টে পর্যটন ব্যবসায়ী ও বোট মালিকদের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়ে দুই সপ্তাহের আল্টিমেটাম দেন।

এ অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ। তিনি বলেন, পর্যটনবাহী বোটগুলোর ফিটনেস সাটিফিকেট ও লাইসেন্স সংগ্রহ, পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া রাখা, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন না করাসহ দেওয়া নানা নির্দেশনা প্রতিপালনে দুই সপ্তাহের জন্য বোট মালিক ও পর্যটন ব্যবসায়ীদের সময় বেধে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে এসব শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নৌপরিবহন অধিদপ্তরের খুলনার পরিদর্শক মো. রাশেদুল আলম বলেন, সুন্দরবনে যাতায়াত করা বোটগুলোর কোনো রেজিস্ট্রেশন নেই। চালকদের লাইসেন্স নেই। তাদের অনেক আগে থেকে রেজিস্ট্রেশনের আওতায় আনার চেষ্টা করে আসছি। কিন্তু সম্ভব হয়নি। সম্প্রতি একটি দুর্ঘটনা ঘটেছে, এমন ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সবাইকে সতর্ক ও সময় বেধে দেওয়া হয়েছে। যথাসময়ের মধ্যে বোট ও চালকের লাইসেন্স সংগ্রহ করে দুর্ঘটনা এড়াতে আমাদের সহায়তা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews