1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

 মণিরামপুরে বিএনপির গণসংযোগ ও মিছিল

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নে শুক্রবার বিকেলে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় গণসংযোগ ও মিছিল। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সিনিয়র সহ-সভাপতি বাবু সন্তোষ সর, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান সুফিয়া রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাজ উদ্দিন, ছাত্রদলের আহ্বায়ক অলিয়ার রহমান এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান।

পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাত্তার দফাদার। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।মিছিলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নেতারা দলের কর্মসূচি ও লক্ষ্য জনগণের সামনে তুলে ধরেন।
এসময় অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “ন্যায় ও অধিকার প্রতিষ্ঠায় জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার এটাই সময়। বিএনপি সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।”

গণসংযোগের মাধ্যমে দলের বার্তা তৃণমূলে আরও জোরদারভাবে ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews