1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

অভয়নগরে ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোভাযাত্রা

  • আপডেট টাইম : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার

অভয়নগর (যশোর) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অ্যাড. মাওলানা বাইজিদ হোসাইনের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন থেকে শোভাযাত্রাটি শুরু হয়। দিনব্যাপী শোভাযাত্রাটি নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিদ্ধিপাশা ইউনিয়নে গিয়ে শেষ হয়। এতে হাজারো নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। শোভাযাত্রার আগে শ্রীধরপুর ইউনিয়নে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সেখানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই কর্তৃক মনোনীত ৮৮ যশোর-৪ আসনে (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া) প্রার্থী অ্যাডভোকেট মাওলানা বাইজিদ হোসাইন।
কর্মসূচির সার্বিক পরিচালনা করেন অভয়নগর উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফ ম জামানুর রহমান।
পথসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অভয়নগর উপজেলা শাখার সভাপতি মোকাররম শেখ, সাধারণ সম্পাদক হাফেজ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল্লাহ, নওয়াপাড়া পৌর শাখার সভাপতি আলহাজ্ব এইচ এম মহাসিন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক শাহীন আকন রাঙ্গা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রচার সম্পাদক সফিকুল ইসলাম খোকন, চলিশিয়া ইউনিয়নের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews