
যশোর প্রতিনিধি :
৪৯তম বিসিএস’র চুড়ান্ত সুপারিশ প্রাপ্ত হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে এলাকাবাসী। বিসিএস’র সুপারিশ প্রাপ্ত ওবায়দুর রহমান সোহাগকে এলাকাবাসী শনিবার বিকালে বাবু বাজারে মিষ্টি মুখ ও ফুলের শুভেচ্ছা জানায়। শুভেচ্ছা অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক সহ নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
যশোর সদর উপজেলা চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে সম্প্রতি ৪৯ তম বিশেষ পরিক্ষায় সুপারিশ প্রাপ্ত হয়েছে ওবায়দুর রহমান সোহাগ। সোহাগ বাগডাঙ্গা গ্রামের নুর ইসলামের কনিষ্ঠ সন্তান। বর্তমান সে বিএডিসি’র সহকারী হিসাব রক্ষন কর্মকর্তা হিসাবে কর্মরত আছে। ২০১০ সালে মুন্সী মেহেরুল্লাহ একাডেমি হতে এসএসসি পাস করে ২০১২ সালে নিউ মডেল কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছিল।
২০১৭ সালে ব্যাংকিং এন্ড ইনসুরেন্সের বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হয়। সম্প্রতি ৪৯ তম বিশেষ বিসিএস’র প্রভাষক ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এর সুপারিশ প্রাপ্ত হয়। অনুষ্ঠান শেষে সোহাগ সকলের নিকট দেশ ও দশের সেব করার দোয়া চাইনলেন সকলের কাছে।
Leave a Reply