1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণে ২১৬ পরীক্ষার্থীর ফল পরিবর্তন

  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার

যশোর প্রতিনিধি : যশোর শিক্ষাবোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা পুনঃর্নিরীক্ষণে ২১৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। নতুন করে ৭২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সেইসাথে ৫৪ জন ফেল করা শিক্ষার্থী পাস করেছে। রোববার শিক্ষাবোর্ডের খাতা পুনঃর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, যশোর শিক্ষাবোর্ডে এইচএসসির খাতা পুনঃর্নিরীক্ষণে ২১৬ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের নতুন করে ৭২ জন জিপিএ-৫ পেয়েছে। নতুন করে জিপিএ-৫ পাওয়া ৭২ শিক্ষার্থীর মধ্যে এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন, এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন ও ফেল করা থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী। সেইসাথে ৫৪ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছে। নতুন পাসকৃত ৫৪ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ মাইনাস পেয়েছে ৪ জন, বি গ্রেড পেয়েছে ২৪ জন, সি গ্রেড পেয়েছে ৪ জন ও ডি গ্রেড পেয়েছে ২১ জন। এছাড়াও ফলাফল পরিবর্তনকৃতদের মধ্যে এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, এ মাইনাস পেয়েছে এ গ্রেড পেয়েছে ৪৬ জন, বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন, বি গ্রেড থেকে এ গ্রেড পেয়েছে ৩ জন, বি গ্রেড থেকে এ মাইনাস পেয়েছে ২২ জন, সি গ্রেড থেকে এ গ্রেড পেয়েছে ১ জন, সি গ্রেড থেকে এ মাইনাস পেয়েছে ২ জন, সি গ্রেড থেকে বি গ্রেড থেকে পেয়েছে ১১ জন, ডি থেকে বি গ্রেড পেয়েছে ১ জন ও ডি থেকে সি গ্রেড পেয়েছে ৪ জন শিক্ষার্থী।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, খাতা পুনঃর্নিরীক্ষণে যশোর শিক্ষাবোর্ডে ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছিলো। তারমধ্যে মাত্র ২১৬ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। পুনঃর্নিরীক্ষণে নতুন করে খাতা মূল্যায়ন করা হয় না। শুধুমাত্র প্রাপ্ত নম্বর গণনা করা হয়েছে। নম্বর গণনায় যেসব শিক্ষার্থীদের ভুল হয়েছিল, তাদের সঠিক করে দেওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews