1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

ঝিনাইদহে প্রবাসফেরত যুবককে হত্যায় বিএনপি নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার

প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহ সদরের কালা পশ্চিমপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রবাসফেরত যুবক মাহাবুর হোসেনকে (৩৫) হত্যা মামলার প্রধান আসামি পদ্মাকর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দিবাগত রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এর আগে, এ ঘটনায় রোববার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি দিয়ে সদর থানায় হত্যা মামলা করেন।
র‌্যাব-৬ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, প্রবাসফেরত মাহাবুর হোসেন হত্যা মামলার প্রধান আসামি শহরের আদর্শপাড়া এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার সকালে সদর উপজেলার কালা পশ্চিমপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কম্বোডিয়াফেরত মাহাবুর হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। সেখান থেকে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews