1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

রাজস্থানের কোচের দায়িত্ব ফিরে পেলেন সাঙ্গাকারা

  • আপডেট টাইম : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার

তাহাসিন আহাম্মেদ আলিফঃ

এক মৌসুম পর আবারো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব ফিরে পেলেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। প্রধান কোচের পাশাপাশি রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।

২০২১ থেকে ২০২৪ সাল রাজস্থানের প্রধান কোচের দায়িত্বে ছিলেন সাঙ্গাকারা। ২০২৫ সালে সাঙ্গার জায়গায় রাহুল দ্রাবিড়কে কোচ করে রাজস্থান। ওই বছর দলের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব পালন করেছেন সাঙ্গা।রাহুল দ্রাবিড়ের জায়গায় পুনরায় কোচের দায়িত্ব দেয়া হয়েছে সাঙ্গাকারাকে। আগামী বছরের আইপিএলে রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেটের পাশপাশি কোচের দায়িত্বও পালন করবেন তিনি।ঙ্গাকারার অধীনে ২০২২ সালে আইপিএলের ফাইনালে উঠেছিল রাজস্থান। ফাইনালে গুজরাট টাইটান্সের কাছে ৭ উইকেটে হেরে যায় রাজস্থান। ২০২৪ সালে প্লে-অফ থেকে বিদায় নেয় রাজস্থান।

গত বছরের আইপিএলে সাঙ্গাকারাকে সরিয়ে কোচের দায়িত্ব দেয়া হয় দ্রাবিড়কে। তার অধীনে গত মৌসুমে ১৪ ম্যাচে ৪ জয় ও ১০ হারে ৮ পয়েন্ট নিয়ে দশ দলের প্রতিযোগিতায় টেবিলের নবম স্থানে থেকে আইপিএল শেষ করে রাজস্থান।কোচের দায়িত্ব পুনরায় ফিরে পাওয়ায় খুশি সাঙ্গাকারা বলেন, ‘প্রধান কোচ হিসেবে ফিরে আসতে পেরে এবং প্রতিভাবান দলের সাথে আবার কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত।’

তিনি আরো বলেন, ‘শক্তিশালী কোচিং স্টাফ পাশে পাওয়ায় আমি আনন্দিত। বিক্রম, ট্রেভর, শেন এবং সিডের নিজ নিজ ক্ষেত্রে মূল্যবান অভিজ্ঞতা আছে। আমরা এক সাথে খেলোয়াড়দের ভালভাবে প্রস্তুত করার দিকেই মনোযোগ দেবো।’কোচিং প্যানেলে কিছু পরিবর্তন এনেছে রাজস্থান। সাঙ্গাকারার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন গত আসরে ব্যাটিং কোচ থাকা বিক্রম রাঠৌর। পেস বোলিং কোচ হিসেবে থাকছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড।ট্রেভর পেনি সহকারী কোচ ও সিড লাহিড়ি পারফরম্যান্স কোচের ভূমিকাতে থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews