1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন যশোরের আবিদ হাসান

  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার

যশোর প্রতিনিধি : রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (জেবিএবি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যশোরের আবিদ হাসান। রূপালী ব্যাংকের যশোর জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন আবিদ হাসান।
বুধবার রূপালী ব্যাংকে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (জেবিএবি) ৬১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছেন মো. নওহীদ শাওন আর সাধারণ সম্পাদক হয়েছেন আনহার আজিজ সাফিন।
আজ বুধবার (১৯ নভেম্বর) জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইকবাল হোসেন এবং সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বোচ্চ সতর্কতা যাচাই-বাছাইয়ের পর আগামী দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে। যদি কোনো সদস্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে সাংঘর্ষিক কোনো কর্মকাণ্ড বা আদর্শবিরোধী সংগঠনের পদ-পদবীতে থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তাকে তাৎক্ষণিক জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (জেবিএবি) বহিস্কার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews