1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

দেশের বাজারে আবারও কমলো সোনার দাম

  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার

অর্থকড়ি ডেস্ক:

বাংলাদেশের বাজারে পুনরায় কমেছে সোনার দাম। সর্বশেষ সমন্বয়ে ভরি প্রতি সোনার মূল্য কমেছে ১,৩৬৪ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে মূল্য হ্রাসের বিষয়টি জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন মূল্য আজ বুধবার (১৯ নভেম্বর) থেকে সারাদেশে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় খুচরা বিক্রয় পর্যায়ে সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজার এবং স্থানীয় চাহিদা–জোগান উভয় বিবেচনায় এ সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম (১৯ নভেম্বর থেকে কার্যকর): ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ২,০৬,৯০৮ টাকা, ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ১,৯৭,৪৯৫ টাকা, ১৮ ক্যারেট সোনা প্রতি ভরি ১,৬৯,২৯১ টাকা, সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১,৪০,৭৬১ টাকা।

বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন, নির্মাণশৈলী ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।যদিও সোনার দাম কমেছে, রুপার মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে: ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট রুপা প্রতি ভরি ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট রুপা প্রতি ভরি ৩,৪৭৬ টাকা, সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২,৬০১ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews