1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

বাবার মত আমিও আপনাদের পাশে থেকে উন্নয়ন করতে চাই : রনি

  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার

প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কোটচাঁদপুর উপজেলা মডেল প্রাইমারি স্কুলে মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএ মজিদ।
সমাবেশে প্রধান আলোচক হিসাবে বক্তৃতা করেন ঝিনাইদহ-৩ আসনের বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। কোটচাঁদপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি সালাহ উদ্দীন বুলবুল সিডল।
ঝিনাইদহ-৩ আসনের বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, আমার বাবা এ আসন থেকে চার চার বার নির্বাচিত সংসদ সদস্য। আমি আমার বাবার দেখানো পথে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আমার বাবা যেমন করে রাস্তা, ব্রিজ, শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছিলেন, আমিও একইভাবে আপনাদের পাশে থেকে উন্নয়ন করতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews