1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

ডেকে নিয়ে গিয়ে গলা কেটে হত্যার চেষ্টা, আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা পরিশোধের কথা বলে মোস্তাক হোসেন নামে এক ইটভাটার  লেবার সর্দারকে  ডেকে নিয়ে গিয়ে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।বুধবার (১৯নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলার খালিশপুরের পুরুন্দপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয়রা রাস্তার পাশে কলা বাগান থেকে গুরুতর আহত অবস্থায় মোস্তাককে উদ্ধার মহেশপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্্ের ভর্তি করে।
আহত মোস্তাক হোসেন মহেশপুর পৌর এলাকার পাতিবিলা গ্রামের আবুল হোসেনের ছেলে।
এ ঘটনার পর বৃহস্পতিবার (২০নভেম্বর) সকালের দিকে গলা কেটে হত্যার চেষ্টাকারী অভিযুক্ত বাবুলকে পুলিশ আটক করে। বাবুল উপজেলার ফতেপুর ইউপির কানাইডাঙ্গা গ্রামের খালেকের ছেলে।

মহেশপুর থানা পুলিশ ও অভিযোগের এজাহার সূত্রে জানা যায়, মোস্তাক হোসেন ও বাবুল দুজনেই ইটভাটার লেবার সর্দার। ইটভাটায় লেবার দেওয়ার নাম করে মোস্তাকের কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা নেয় বাবুল। কিন্তু লেবার না দিয়ে তালবাহানা শুরু করে সে। পরে ঘটনার দিন বিকেলে টাকা ফেরত ও কিছু লেবার দেওয়ায কথা বলে মোস্তাককে মারুফদহ গ্রামে ডেকে নিয়ে যায়।

সেখানে লেবারদের সাথে কথা বলে সন্ধায় একি মোটরসাইকেলে ফেরার পথে মোস্তাক বাবুলকে বাকি টাকার দেওয়ার জন্য চাপ দেয়। মোটরসাইকেলের পিছনে বসে থাকা বাবুল পূর্ব পরিকল্পিত ভাবে রুপদহের-পুরুন্দপুর মাঠে পৌছালে পেছন থেকে চাকু দিয়ে গলায় পোঁচ মারলে মোটরসাইকেল থেকে দুজনেই ছিটকে পরে। উঠে আবারো বাবুল মোস্তাকের ঘারে চাকু মারে ও ধস্তা ধস্তির এক পর্যায়ে পথচারিদের উপস্থিতি টের পেয়ে বাবুল পালিয়ে যায়।এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান,এ ঘটনায় অভিযুক্ত আসামি বাবুলকে গ্রেফতার করা হয়েছে। এবং  মামলা প্রক্রিয়াধীন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews