1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার
সোহেল রানা ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ সহ দুজন নিহত হয়েছেন। ভোরে মসজিদে যাওয়ার পথে সদর উপজেলায় গাড়ির ধাক্কায় পুকুরের পানিতে পড়ে রশিদুল ইসলাম ওরফে মধু মুন্সী (৬৭) নামে একজন নিহত হন। এছাড়া বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শৈলকূপা শহরে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আসলাম হোসেন (১৭) নামে অপর এক কিশোর নিহত হয়।নিহতের ছোট ভাই সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুন্সী মাফিজুর রহমান টুকু, সকালে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে গ্রামেরই মসজিদে যাচ্ছিল রশিদুল ইসলাম ওরফে মধু মুন্সী। তখন অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। সেসময় ওই গাড়ীর ধাক্কায় সে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।

কিছুক্ষণ পর সকাল সাতটার দিকে মৃতদেহটি পানিতে ভেসে ওঠে। সে সময় স্বজনরা মৃতদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানায়, শুক্রবার (২১ নভেম্বর) ভোরের দিকে সদর উপজেলার কোদালিয়া গ্রামের মধু মুন্সী মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি অজ্ঞাত পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত মধু মুন্সী ওই গ্রামের মৃত আলহাজ্ব মুন্সী আজিজুর রহমানের ছেলে।

ঝিনাইদহ সদর থানা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি।

এদিকে জেলার শৈলকূপা পৌরসভার কবিরপুর এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে আসলাম হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে কবিরপুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম হোসেন একই এলাকার রাসেম বিশ্বাসের বড় ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আসলাম হোসেন তার বন্ধুর মোটরসাইকেলে বসে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে কবিরপুর জামে মসজিদের সামনে আসলে মোটরসাইকেল থেকে পড়ে যান। সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews