1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

কালিয়ায় যৌথবাহিনীর অভিযানে মাদক  বিক্রেতা আটক

  • আপডেট টাইম : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার

গোলাম মোর্শেদ শেখ, নড়াইল:

নড়াইলের কালিয়ায় যৌথবাহিনীর অভিযানে মোঃ ইউসুফ শেখ (৪৫) নামে এক মাদক সেবন ও বিক্রেতা দলের সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। ২৩ নভেম্বর উপজেলার ছোট কালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে মাদক ও সেবনের বিভিন্ন প্রকার সামগ্রী উদ্ধার করা হয়। আটক মোঃ ইউসুফ শেখ ওই এলাকার মোঃ টুলু শেখের ছেলে। সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত মোতাবেক তাৎক্ষনিকভাবে কালিয়া আর্মি ক্যাম্প হতে একটি টহলদল উক্ত এলাকায় গমন করে এবং পুলিশ সহ যৌথ অভিযান পরিচালনা করে মোঃ ইউসুফ শেখকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের পর স্বীকারোক্তি মূলক জবানবন্দীতে জানা যায় যে, সে মাদক সেবন এবং বিক্রয় দলের একজন নিয়মিত সদস্য।

এছাড়াও তার বিরুদ্ধে পূর্ব থেকেই বিভিন্ন অভিযোগ রয়েছে। এ সময় তার কাছ থেকে ২৭ পিচ ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, একটি ধারালো কোচ ও একটি পাসপোর্ট জব্দ করা হয়। পরবর্তীতে মালামাল সহ অপরাধীকে কালিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews