
গোলাম মোর্শেদ শেখ,নড়াইল:
নড়াইলের কালিয়ায় সুধীজনের সাথে মতবিনিময় করছেন নবাগত জেলা প্রশাসক ডঃ আবদুল ছালাম। কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২৪ নভেম্বর (সোমবার) দুপুরে উপজেলা হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কালিয়ার উন্নয়নে সুধীজনদের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন কালিয়া থানা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোরশেদ শেখ, বিএনপি নেতা ও হিন্দু-বৈদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুকেশ সাহা আনন্দ, উপজেলা জামায়াতের আমির তরিকুল ইসলাম, ইমাম পরিষদের সভাপতি মাওঃ হাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মহাসীন আলী, সাংবাদিক বাবর আলী, মামুন মোল্যাসহ আরো অনেকে।
বক্তারা এলাকার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থাসহ সামাজিক ব্যধি মাদক ও অনলাইন প্রতারনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন নবাগত জেলা প্রশাসককে এবং এ সকল সমস্যা দ্রুত সমাধানে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শ্রাবনী বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কপল) জনাব রবিন, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জাতীর সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
Leave a Reply