1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

কালীগঞ্জে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট

  • আপডেট টাইম : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইহের কালীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ১৬টি ককটেল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে ঢাকা থেকে আসা বোমা ডিসপোজাল ইউনিট। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের নতুন বাজার এলাকায় মিনি স্টেডিয়াম মাঠে এই ধ্বংসকরণ কার্যক্রম সম্পন্ন হয়।
বোমা নিষ্ক্রিয়করণ কাজে নেতৃত্ব দেন বোমা ডিসপোজাল ইউনিট প্রধান এবং কালীগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিব। এ সময় কালীগঞ্জ থানার একটি টিমও ঘটনা¯’লে উপস্থিত ছিলেন এবং পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, চলতি বছরের ১৭ জুন উপজেলায় জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে ১৬টি ককটেলসহ তাকে আটক করে যৌথবাহিনী। উদ্ধার হওয়া সেই ১৬টি ককটেল নিষ্কিক্রয় করেছে বোমা ডিসপোজাল ইউনিট। প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করতে আমাদের থানার একটি টিম সহায়তা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews