1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

ককটেল ও ধারালো অস্ত্রসহ যশোরে যুবদল নেতা আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার

যশোর অফিস:

যশোর কোতোয়ালী থানা পুলিশ সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু ও বেশ কিছু ধারালো অস্ত্রসহ যুবদল নেতা মাসুদ আল রানাকে আটক করেছে।

আটক রানা যশোর শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

কোতোয়ালি থানার উপ পরিদর্শক আনিছুর রহমান খাঁন জানিয়েছেন, মঙ্গলবার ভোরে গোপন সূত্রে সংবাদ পান যুবদল নেতা রানার বাড়িতে বোমা অস্ত্র রাখা আছে। সংবাদ পেয়ে সকাল ছয়টার দিকে তিনি রানার বাড়িতে যান এবং তাকে আটক করেন।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার বাড়ির উঠানের পাশে রান্না ঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাঁচের বোতলে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু, একটি ছোরা ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়। এই অস্ত্র গুলো রানার কি-না তা পুলিশ তদন্ত করে দেখছে।

এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews