1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

নড়াগাতীতে দুর্বৃত্তের হামলায় একজন নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩২৬ বার

গোলাম মোর্শেদ শেখ, নড়াইল:

নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নে দুর্বৃত্তের হামলায় ইমদাদ শেখ (৪৫) নামে এক গাছ ব্যবসায়ী নিহত হয়েছে। ২৪ নভেম্বর (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে যোগানীয়া আমতলা এ ঘটনা ঘটে। নিহত ইমদাদ শেখ ডুমুরিয়া গ্রামের সিরাজুল শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চর ডুমুরিয়া গ্রামের গাছের ব্যপারী সোহাগের সাথে গাছ কেনাবেচা নিয়ে ইমদাদ শেখের সাথে ঝামেলা চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে ৭/৮ দিন আগে সোহাগের লোকজনের সাথে ইমদাদের কথা কাটাকাটির হলে তাকে মারধর করে।

পরবর্তীতে বিষয়টি মিমাংসার জন্য সোমবার চেয়ারম্যানের অফিসে দুই পক্ষের শালিস হয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষ বেঁধে গেলে এক পক্ষ দৌড়ে যোগানীয়া বাজারের যেতে গেলে অন্যপক্ষ তাদের ধাওয়া করে আমতলায় গিয়ে ধরে ফেলে। স্থানীয় অনেকে ঠেকাতে গিয়ে আহত হয়। এ সময় দুর্বৃত্তের কোপে ইমদাদ শেখ গুরুতর আহত হয়।

স্থানীয়রা ইমদাদকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নড়াগাতি থানার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews