1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

যাত্রীবাহী বাস থেকে ৪২ বোতল বিদেশি মদসহ যুবক আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার

স্বাধীন বাংলা নিউজ ডেস্ক :

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা এবার যাত্রীবাহী বাস তল্লাশি করে আড়াই লাখ টাকা মূল্যের ৪২ বোতল বিদেশি মদ জব্দ করেছে।

অবৈধভাবে ওই মদ বহনের অভিযোগে আসিফ হাসান (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক আসিফ যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার জিয়ার শেখের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানিয়েছেন, গত সোমবার (২৪ নভেম্বর) বিকেলে গোপন সূত্রে তারা জানতে পারেন ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৭২৫৯) একটি বাসে করে মাদকদ্রব্য যশোরে আনা হচ্ছে। সংবাদ পেয়ে বিকাল সাড়ে চারটার দিকে একটি টিম যশোর–মাগুরা সড়কের ইছালী রাজাপুর গ্রামের একটি মাদরাসার সামনে অবস্থান নিয়ে ওই বাসটি থামায় । পরে বাসে উঠে বি-১ নম্বর সিটে বসা আসিফ হাসানকে আটক করা হয়। তার কাছে ও পায়ের নিচে থাকা তিনটি স্কুল ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। এর আগে ২৫৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছিল। সে সময় প্রাইভেটকার চালককে আটক করা হয়। এই ঘটনার প্রায় ১৫ দিন পর যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪২ বোতল বিদেশি মদসহ আসিফ হাসানকে আটক করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews