1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

অভয়নগরে বেকারি মালিকের রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে আব্দুল আজিজ (৬৫) নামে এক বেকারি মালিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) ভোর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁর মরদেহটি উদ্ধার করে পুলিশ। অর্থনৈতিক লেনদেন কেন্দ্রীক মারপিটে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
আব্দুল আজিজ যশোরের মণিরামপুর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের শাহীমোড় সংলগ্ন ওয়াজেদ আলীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং ভাড়াবাড়ির কাছে ইসলাম বেকারি নামে একটি কেক তৈরি প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে ইসলাম বেকারির সামনে একদল যুবকের সঙ্গে আব্দুল আজিজের টাকা-পয়সা কেন্দ্রীক বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা আব্দুল আজিজকে শারীরিক নির্যাতনের পাশাপাশি ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাতেই জানতে পারি তিনি মারা গেছেন।
মৃতের মেয়ে পলী বেগম বলেন, ‘রাতে বাবার শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। খুলনা নেওয়ার পথে তিনি মারা যান। আমার বাবার মৃত্যু রজস্যজনক।’
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ‘হাসপাতাল থেকে আব্দুল আজিজ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে যশোর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews