1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

ভাতুরিয়া আত্ তাওহিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবৃত্তি ও হাফেজদের সম্মাননা প্রদান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৩৮ বার

মাসুম মির্জা বিশেষ প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের ভাতুরিয়া গ্রামের আত্ তাওহিদ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা ও কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

বুধবার ২৬ই নভেম্বর’২৫ উপজেলার ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপর ১২টায় হওয়া প্রোগ্রামটিতে বিভিন্ন ক্যাটাগরীতে ১৭৭ জনকে মেধাবৃত্তি ও সম্মাননা দেওয়া হয়। বিটঘর ইউনিয়নের বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়,টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়,দৌলতপুর ফাজিল মাদ্রাসা, নোয়াগাও উচ্চ বিদ্যালয় এবং দানবীর মহেশ চন্দ্র ভট্টাচার্য্য বিদ্যাপীঠ কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত মোট ৩৮ জন এবং এসব প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ৯০ জন এবং গ্রামের ২২জন প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ২৬ জন হাফেজ কে মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়।

ডাক্তার আব্দুল কাদির নোমানের পৃষ্ঠপোষকতায় সংগঠনটির চেয়ারম্যান হযরত মাওলানা প্রিন্সিপাল মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ জুনাইদ আহমেদ এর সঞ্চালণয় এসময় উপস্থিত ছিলেন নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সাহিদুল ইসলাম,আত্ তাওহিদ ফাউন্ডেশনের সেক্রেটারি মুহাম্মদ শহিদুল্লাহ,প্রিন্সিপাল মোস্তফা কামাল, মোঃ তোফাজ্জল আলী,মোঃ ইকবাল হোসেনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে মোটিভেশনাল বক্তার ভূমিকায় ছিলেন এডভোকেট মাহমুদুল হাসান জুনাইদ। উল্লেখ,ব্রাহ্মণবাড়িয়ার তিতাস শিল্পী গোষ্ঠী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে উপস্থিত সকলকে মাতিয়ে রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews