1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

শরণখোলায় খান মতিয়ার রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক আহ্বায়ক ও খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান মতিয়ার রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় কমিটি।২৭ নভেম্বর বিকালে বিএনপির যুগ্ম- মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে শরণখোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ শুরু হয়। সন্ধ্যার পর হাজার হাজার নেতা কর্মী প্রিয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে উপজেলার রায়েন্দা বাজারের পাঁচ রাস্তার মোড়ে জড় হয়। পরে উপজেলা বিএনপি , যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী সমন্বয়ে একটি আনন্দ মিছিল রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড়ে শেষ হয়। সেখানে এক পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মতিয়ার রহমান খান, সাউথখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদুল আলম লিটন, খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহিউদ্দিন শাহজাহান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, শামীম আহমেদ বাদল, রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মসজিদ ওরফে জিয়া মজিদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুবদল নেতা মাসুদ হোসেন ও ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন গাজী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews