1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

কোকো স্মৃতি ফুটবল : ঝিনাইদাকে হারিয়ে অভয়নগর চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর ফুটবল একাডেমির আয়োজনে শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে স্বাগতিক অভয়নগর ফুটবল একাডেমি ৪-২ গোলে ঝিনাইদহ ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় টুর্নামেন্ট পরিচালনা কমিটি সরাসরি টাইব্রেকারের সিদ্ধান্ত গ্রহণ করে। টাইব্রেকারে স্বাগতিক অভয়নগর ফুটবল একাডেমি ৪-২ গোলে ঝিনাইদহ ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন। সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক রনি।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু। প্রধান অতিথি ছিলেন, ৮৮ যশোর-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া সার ও কয়লা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান লিপু, সহ-সভাপতি শাহ মোহাম্মদ জুবায়ের, থানা বিএনপি’র যুগ্ম সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ। এছাড়া অভয়নগর থানা, নওয়াপাড়া পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews