1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাড. মোহাম্মদ আলী রায়হানের চিরবিদায়

  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার

ঝিকরগাছা প্রতিনিধি: যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট মোহাম্মাদ আলী রায়হান (৬৭) রোববার দিবাগত রাত ৩টা ১০ মি: আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা- এর আইসিইউ তে লাইভ সাপোর্টরত অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি যশোরের ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের মরহুম আসগর আলী মন্ডল ও মরহুমা ছায়েরা খাতুনের ছেলে । এসএসসি ও এইচএসসি শেষ করে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি হন। সেখানে তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ও জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৮৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক বর্ণাঢ্য সম্মেলনের মাধ্যমে তিনি সভাপতি নির্বাচিত হন। ১৯৮৯ সালের রাকসু নির্বাচনে আলী রায়হান ছাত্রলীগের প্যানেলে জিএস প্রার্থী ছিলেন। ১৯৯২/৯৩ তিনি সালে ঝিকরগাছা উপজেলা যুবলীগের আহ্বায়ক নির্বাচিত হন। ১৯৯৫ সালে তিনি ঝিকরগাছা উপজেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হন। পর পর ৩ বার (১৯৯২,১৯৯৭,২০০৩) শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন। ২০০৪, ২০১৫ সালে যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২০১৯ সালে সহ-সভাপতি নির্বাচিত হন। ২০১৯ সালে দলীয় মনোনয়ন নিয়ে তিনি ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচন করেন। অ্যাডভোকেট মোহাম্মাদ আলী রায়হান যশোর জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য এবং যশোর জেলা জজ ও সেশন জজ আদালতসমুহের আইনজীবী হিসাবে আইন পেশার সাথে জড়িত ছিলেন। মৃত্যূকালে তিনি স্ত্রী, সহদর ভাই-বোন ও অসংখ্য গুণগ্রাহী-শুভাকাঙ্খী রেখে গেছন। দুপুর ১টার সময় যশোর উকিল বারে আইন জীবীদের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। মরহুমের প্রথম জানানা নামাজ যহোর বাদ বাগআঁচড়া বাজারস্থ বড় মসজিদে এবং আসর বাদ শংকরপুর নিজ গ্রামে দ্বিতীয় জানানা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews