1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

যশোরে অস্ত্র-গুলি ও গাঁজাসহ সন্ত্রসাী লিটন গাজী আটক 

  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪৩ বার

নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের মধুগ্রামে অভিযান চালিয়ে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি ও সাড়ে ৪ কেজি গাঁজাসহ লিটন গাজী নামে এক সন্ত্রাসীকে আটক করেছে ডিবি পুলিশ। লিটন গাজী মধুগ্রামের নুর ইসলামের ছেলে। এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা মামলা করেছেন ডিবি পুলিশের এসআই কামাল হোসেন। রোববার এক প্রেস ব্রিফিংয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আটক লিটন গাজীকে বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা আসামির জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, শনিবার গভীর রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাস ও এএসআই নির্মল দাসসহ একটি বিশেষ দল মধুগ্রামে লিটন গাজীর বাড়িতে অভিযান চালান। এ সময় লিটনের ঘরের বঙ্খাটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিদেশি অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি ও সাড়ে ৪ কেজি গাঁজা। আটক লিটন গাজীর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করা হবে।
ডিবি অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, অভিযানের সময় লিটন গাজীকে আটক করা হয়। অস্ত্র-গুল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। অস্ত্র গুলো বেনাপোল থেকে চট্টগ্রামে পাচারের উদ্দ্যেশে লিটন গাজী মজুদ করে রেখেছিল। আটক লিটন গাজীর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। লিটনের বিরুদ্ধে আরও তিনটি মামলা আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews