1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল:ইসি আনোয়ারুল ইসলাম

  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৬ বার

স্বাধীন বাংলা নিউজ ডেস্ক:

নির্বাচন কমিশনার মো: আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে আমরা কোনো শোকজ (কারণ দর্শানো নোটিশ) করব না। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে।

সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ বন্দরে সায়রা গার্ডেনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, ‘যেনতেনভাবে কোনো নির্বাচনের আয়োজন হবে না। যেখানে জরিমানা করা দরকার, যেখানে জেল দেয়া দরকার, ম্যাজিস্ট্রেটরা সে ব্যাপারে সব সময় তৎপর থাকবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন।’

নির্বাচনকালে পোস্টারের বিষয়ে তিনি বলেন, ‘এবার নির্বাচনের সময় কোনো পোস্টার থাকবে না, তফসিল ঘোষণার সাথে সাথে আমরা এই বিষয়ে কঠোর হব। প্রার্থীদের সবার জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য যা যা করা দরকার করব।’

নির্বাচন কেন্দ্রে আইনশৃঙ্খলা বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘কমিশনের একটি মনিটরিং সেল থাকবে। আইন-শৃঙ্খলা ও প্রশাসনের সমন্বয়ে যেকোনো মুহূর্তে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন তারা। আমরা আশা রাখি, এবারের নির্বাচন একটি সর্বোত্তম নির্বাচন হবে।’

এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো: হাসানুজ্জামান,

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো: রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মো: মোস্তফা হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews