1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

ঝিনাইদহে চাঞ্চল্যকর মুরাদ হত্যার আসামি রাহাত গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ বার

যশোর অফিস : ঝিনাইদহ সদর থানার চাঞ্চল্যকর মুরাদ হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম পলাতক আসামি রাহাত (২৫)কে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।
র‌্যাব জানায়,রোববার রাত সোয়া ১২টার দিকে র‌্যাব-৬–এর সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার উদয়পুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মুরাদ হত্যা মামলার অন্যতম পলাতক আসামি রাহাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাহাত ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি গ্রামের ইউনুচ লস্করের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়,প্রায় দশ দিন আগে মুরাদের বাবা মারা গেলে তিনি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জিলাপি বিতরণ করেন। এ সময় মামলার আসামি আলম মন্তব্য করেন“তোর বাবার মিলাদে জিলাপি না দিয়ে ভিক্ষা করে খানার আয়োজন করতে পারলি না?”এই মন্তব্যকে কেন্দ্র করে মুরাদ ও আলমের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে গত ২৯ নভেম্বর সন্ধ্যায় পবহাটি সিটি মোড়ে দাউদের সিমেন্টের ঘরে বসে থাকা অবস্থায় রাহাতসহ অন্যান্য আসামিরা মুরাদের ওপর অতর্কিত হামলা চালায়। চাকু, হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে মারাত্মকভাবে আঘাত করলে ঘটনাস্থলেই মুরাদ নিহত হন।
ঘটনার পরদিন নিহত মুরাদের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে রাহাতসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা করেন।
গ্রেপ্তারকৃত রাহাতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews