1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

এক্সপ্রেসওয়েতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ৩

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার

স্বাধীন বাংলা নিউজ ডেস্ক:

মাদারীপুর জেলার শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ নদের সেতুর উপর বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহিরুল ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আড়িয়াল খাঁ সেতুর উপর ইঞ্জিন বিকল হওয়া দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ঢাকা থেকে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনের একটি বাস সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ভাঙ্গামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি মো: জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক দু’টি জব্দ করে সরানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews