1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

এবার পানি ছিটিয়ে কাঁচা ইট নষ্ট ভ্রাম্যমাণ আদালতের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার

স্বাধীন বাংলা নিউজ : ঝিনাইদহের কালীগঞ্জে চিমনি ভেঙ্গে দেওয়া দুটি ইট ভাটায় এবার পানি ছিটিয়ে তাদের কাচা ইট নষ্ট করেছে যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ ছাড়পত্র ত্রুটি থাকায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকায় অবস্থিত পিন্টু জামানের এইচএমবিএম ও আব্দুর রশিদ খোকনের এএমবিএম নামে দুটি ইটভাটাতে ওই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন যশোর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ডিরেক্টর মুনতাসির রহমান, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশের একটি দল।

যশোর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ইতিপূর্বে এক অভিযানে ভাটাগুলোর পরিবেশগত ছাড়পত্র না থাকায় স্থায়ী চিমনি ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু ভাটা মালিকগন নির্দ্দেশনা অমান্য করে পুনরায় কার্যক্রম শুরু করাতে তারা এ অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ভাটাগুলোর সদ্য তৈরিকৃত শত শত কাঁচা ইট পানি ছিটিয়ে নষ্ট করে দেন। তবে এ ঘটনায় কাউকে আটক বা জরিমানা করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews