1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

নেছারাবাদ ভয়াবহ অগ্নিকান্ডে ২টি দোকান পুড়ে ছাই

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ বার

মোঃ রুহুল আমীন-নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা :

নেছারাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে ২টি দোকান পুড়ে ছাই। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত্র ২টার দিকে স্বরূপকাঠী পৌর শহরের জগৎপট্টি বন্দরে ওই অগ্নিকান্ড ঘটে। অগ্নিকান্ডে মিজান ডেকরেটর এবং ছারছীণা হোটেল নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামালসহ দোকানঘর পুড়ে প্রায় ২৭ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়।

আগুন লাগার প্রাথমিক সূত্রপাত জানাতে পারে নাই। তবে স্বরূপকাঠী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে ঘন্টাখানেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় এবং তারা ধারনা করছেন আগুন হোটেলের রান্নাঘরের চুলা থেকে লাগতে পারে। মিজান ডেকরেটরের মালিক মোঃ মোকলেছুর রহমান জানান, রাত্র দুইটার সময় সংবাদ পাই যে, আমাদের দোকানে আগুন লেগেছে, তাৎক্ষনিক বাজারে এসে স্বরূপাকাঠী ফায়ার সার্ভিসের সাথে আগুন নিয়ন্ত্রনে কাজ করি।

কিন্তু আমার দোকানের ডেকরেটরের মালামাল সব পুড়ে ছাই হয়ে গেছে। ছারছীনা হোটেলের মালিক মোঃ কোরবান জানান, রাতে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আগুনে আমাদের দোকান পুড়ছে। স্বরূপকাঠী ফায়ার সার্ভিস সংবাদ দিলে তারা দ্রুত চলে আসে এবং আগুন নিয়ন্ত্রন করে। স্বরূপকাঠী ফায়ার সার্ভিস সময়মত না আসলে বাজারের আরও অনেক দোকান পুড়ে ছাই হয়ে যেত।জগৎপট্টি বন্দর কমিটির উপদেষ্টা কাজী মোঃ আনিচুজ্জামান বলেন, আগুন লেগে বন্দরের দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

দোকান ব্যবসায়ীদের ক্ষতি পূরনের জন্য সরকারি দপ্তরে আবেদন করব যাহাতে দোকান ব্যবসায়ীরা ক্ষতি পূরণ পায়। আগুন লাগার পরপরই নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews