1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার
স্বাধীন বাংলা নিউজ  অনলাইন:

প্রতিবেশী মিয়ানমারে সংঘটিত ভূমিকম্প বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় অনুভূত হয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, স্থানীয় সময় সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৯।

এটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ফালাম শহরের ৮১ কিলোমিটার পূর্বে এবং চট্টগ্রাম শহরে থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে। এই ভূমিকম্পটি আরাকান পর্বতের সাবডাকশন জোন ফল্টে সংঘটিত হয়েছে। উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০৭ কিলোমিটার গভীরে।

চলতি বছরের ২৮ মার্চ মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। এর ভয়াবহ প্রভাব পড়েছিল প্রতিবেশী থাইল্যান্ডেও। ভূমিকম্পের কাঁপুনি বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া ও চীন পর্যন্ত অনুভূত হয়। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, গত ২০ বছরে মিয়ানমারে এত মাত্রার ভূমিকম্প হওয়ার নজির নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews