1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

যশোরে আলী হোসেন হত্যা মামলার আসামি নবাবের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার

যশোর অফিস :  যুবলীগ কর্মী আলী হোসেন হত্যা মামলার আসামি কিসমত নওয়াপাড়ার রবিউল ইসলাম নবাব (৪৫) মারা গেছেন।  মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন নবাবের ভাই সিরাজ।
সিরাজ জানান, দেড় মাস আগে নবাব জামিনে মুক্তি পান। প্রায় ১৫ দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। পরে তাঁকে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। নয় দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নবাব যশোরের নওয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সিরাজ বলেন, সন্ধ্যা সাতটার দিকে নবাবের মরদেহ যশোরের নিজ বাড়িতে নেওয়া হয়।  তিনি আরও জানান, নবাব জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন এবং তাঁর বিরুদ্ধে নাশকতার ১৬টি মামলা আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews